ফ্রিল্যান্সিং কী ?
ঘরে বসে স্বাধীনভাবে অনলাইনে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে ।
বর্তমান বিশ্বে অনলাইন আউট সোসিং বা ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা । আমাদের দেশেও তথ্যপ্রযুক্তির ভুবনে তরুনদের নিকট বহুল আলোচিত বিষয় হচ্ছে আউট সোসিং বা ফ্রিল্যান্সিং । যে কেউ লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং এ নিজেদের ক্যারিয়ার গড়তে পারেন ।
ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্য:
উন্নত দেশগুলো তাদের সময় এবং খরচ বাঁচাতে ফ্রিল্যান্সিংবা আউট সোসিং করিয়ে থাকেন । তাই মুক্তবাজার অর্থনীতিতে আউট সোসিং একটি উপযুক্ত কৌশল ।