Thursday, May 30, 2013

মদিনা সনদ



মদিনা সনদের মূল ভাষ্য

ভূমিকা :
রাসূলুল্লাহ সা: ছিলেন অপ্রতিদ্বন্দ্বী ও সফল রাষ্ট্রনীতিবিদ। তিনি ছিলেন শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অতুলনীয় ও অবিসংবাদিত নেতা। হিজরত করে মদিনা মুনাওয়ারা পদার্পণের পরপরই তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। গোত্রীয় শাসনে অভ্যস্ত আরব গোত্রগুলোকে এ রাষ্ট্রের সুসভ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সর্বপ্রথম তিনি একটি শাসনতন্ত্র প্রণয়ন করেন। বিশ্বের রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এটা ছিল সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্র যা ‘মদিনা সনদ’ নামে পরিচিত।