Sunday, June 2, 2013

মিথ্যাচার সম্পর্কে হাদিস

" যে ইচ্ছাকৃত ভাবে আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করল, সে জাহান্নামে তাহার আবাস স্হল নির্ধারণ করে নিল "  --- সহীহ বুখারী

কর্মের গুরুত্ব সম্পর্কে হাদিস



হযরত আবু হুরাইরা (রা:) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা:) এরশাদ করেছেন যে, “আল্লাহ তা’আলা তোমাদের চেহারা ও দেহের প্রতি দৃষ্টিপাত করেন না; বরং তোমাদের অন্তর ও কর্মের প্রতি লক্ষ্য করেন”-
সহীহ মুসলিম, অধ্যায়-৩২, হাদীস ৬২২১

জীবন ও জীবিকায় ইসলাম

"যে ঈমান আনল এবং সৎ কাজ করল তার জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা"- আল-কোরআন ।

Thursday, May 30, 2013

মদিনা সনদ



মদিনা সনদের মূল ভাষ্য

ভূমিকা :
রাসূলুল্লাহ সা: ছিলেন অপ্রতিদ্বন্দ্বী ও সফল রাষ্ট্রনীতিবিদ। তিনি ছিলেন শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অতুলনীয় ও অবিসংবাদিত নেতা। হিজরত করে মদিনা মুনাওয়ারা পদার্পণের পরপরই তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। গোত্রীয় শাসনে অভ্যস্ত আরব গোত্রগুলোকে এ রাষ্ট্রের সুসভ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সর্বপ্রথম তিনি একটি শাসনতন্ত্র প্রণয়ন করেন। বিশ্বের রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এটা ছিল সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্র যা ‘মদিনা সনদ’ নামে পরিচিত।